Product SiteDocumentation Site

Red Hat Enterprise Linux 5

Release Notes

Red Hat Enterprise Linux 5.11'র রিলিজ নোট

সংস্করণ 11

Red Hat কাস্টোমার কনটেন্ট পরিষেবা


আইনী বিবৃতি

Copyright © 2014 Red Hat, Inc.
The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
MySQL® is a registered trademark of MySQL AB in the United States, the European Union and other countries.
All other trademarks are the property of their respective owners.


1801 Varsity Drive
RaleighNC 27606-2072 USA
Phone: +1 919 754 3700
Phone: 888 733 4281
Fax: +1 919 754 3701

সারসংক্ষেপ
স্বতন্ত্র বৈশিষ্ট্যের উন্নতি, নিরাপত্তা ও বাগ সংশোধনের ত্রুটি-বিচ্যুতি একত্রিত করে Red Hat Enterprise Linux-র ক্ষুদ্র রিলিজগুলি প্রস্তুত করা হয়। Red Hat Enterprise Linux 5 অপারেটিং সিস্টেম ও এর সাথে উপলব্ধ অ্যাপ্লিকেশনগুলির মধ্যে এই ক্ষুদ্র রিলিজে হওয়া উল্লেখযোগ্য পরিবর্তনগুলি Red Hat Enterprise Linux 5.11 রিলিজ নোটের মধ্যে নথিভুক্ত করা হয়েছে। এই ক্ষুদ্র রিলিজে হওয়া সকল পরিবর্তনের বিস্তারিত বিবরণ প্রযুক্তিগত টীকা-এ উপলব্ধ রয়েছে।

মুখবন্ধ
1. ইনস্টলেশান এবং বুটিং
2. কার্নেল
3. ডিভাইস ড্রাইভার
4. সাবস্ক্রিপশন পরিচালনা
5. ভার্চুয়ালাইজেশন
6. ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং সার্টিফিকেশন
A. পরিবর্ধনের তথ্য

মুখবন্ধ

রিলিজ নোট Red Hat Enterprise Linux 5.11 এ বাস্তবায়িত উন্নতি ও সংযোজনের কথা বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে। Red Hat Enterprise Linux এ 5.11 অাপডেটের ক্ষেত্রে হওয়া সকল পরিবর্তন বিস্তারিত ভাবে জানতে, প্রযুক্তিগত টীকা দেখুন।

অধ্যায় 1. ইনস্টলেশান এবং বুটিং

dmidecode SMBIOS সমর্থন করে

dmidecode ইউটিলিটি এখন সিস্টেম ম্যানেজমেন্ট BIOS (SMBIOS) সংস্করণ 2.8 সমর্থন করে, যা বিল্ড স্বয়ংক্রিয় করতে এবং বিভিন্ন ধরনের হার্ডওয়্যারে প্রয়োগের জন্য dmidecode সক্রিয় করে।

অধ্যায় 2. কার্নেল

টাইম-অাউট ভ্যালু কন্ট্রোল

Red Hat Enterprise Linux 5.11 kernel এ বর্তমানে I/O ত্রুটি পুনরুদ্ধার কম্যান্ডের সময় সমাপ্ত মানের নিয়ন্ত্রণের জন্য একটি বিকল্প অন্তর্ভুক্ত করছে। পূর্বে, পুনঃপ্রয়াস মান 5 এ সেট করা ছিল, যার কারণে অাসে 90-সেকেন্ড সময় সমাপ্ত বার্তা। পুনঃপ্রয়াসের সংখ্যা কমিয়ে দেওয়ার কারণে সময় সমাপ্ত স্তরের ব্যবস্থাপনা অারো যথাযথ ভাবে করা সম্ভব হবে।

LSI 12 Gb/s অ্যাডাপ্টার, MegaRAID SAS ড্রাইভার সমেত

LSI MegaRAID SAS 9360/9380 12Gb/s কন্ট্রোলার, পূর্বে প্রযুক্তিগত পূর্বরূপ হিসাবে সমর্থিত, এখন সম্পূর্ণ ভাবে Red Hat Enterprise Linux 5.11 এ সমর্থিত।

অধ্যায় 3. ডিভাইস ড্রাইভার

ProLiant সার্ভার সহায়তা

cciss ড্রাইভার বর্তমানে সাম্প্রতিক HP SAS স্মার্ট অ্যারে কন্ট্রোলারের সমেত ProLiant সার্ভার সমর্থন করে।

অধ্যায় 4. সাবস্ক্রিপশন পরিচালনা

Red Hat সহায়তা সরঞ্জামে উন্নত ত্রুটি বার্তাপ্রেরণ

Red Hat সহায়তা সরঞ্জাম এখন অপেক্ষাকৃত উন্নত ভাবে ত্রুটি বার্তা দেখায়, যখন সরঞ্জাম ডিবাগ সংকেত ডাউনলোড করতে ব্যর্থ হয়, উদাহরণস্বরূপ অপর্যাপ্ত ডিস্ক স্পেসের কারণে।

সাবস্ক্রিপশন পরিচালনা

Red Hat Enterprise Linux 5.11 এ সাবস্ক্রিপশন ম্যানেজার ব্যবহারকারী সংযুক্তির অবিলম্বে redhat.repo ফাইল প্রস্তুত করে এবং yum ইউটিলিটির জন্য অপেক্ষা করে না।
সাবস্ক্রিপশন ধরন ক্ষেত্রটি সাবস্ক্রিপশন ম্যানেজার এ অন্তর্ভুক্ত করা হয়েছে। অাপনি ক্ষেত্রটি কম্যান্ড-লাইন ইন্টারফেসের পাশাপশি গ্র্যাফিক্যাল ব্যবহারকারী ইন্টারফেসেও দেখতে পারবেন, কী ধরনের সাবস্ক্রিপশন ব্যবহৃত হচ্ছে তা অাপনাকে জানাতে, যা সাবস্ক্রিপশনের অাচরণ চালনাকারী গুণাগুণ নির্ধারণ করে।
অাপনি এখন সরাসরি সাবস্ক্রিপশন ম্যানেজার এর GUI এ ডিরেক্টরি ব্যবস্থাপনা করতে সংগ্রহস্থল সক্ষম ও অক্ষম করতে পারবেন।
কম্যান্ড-লাইন ইন্টারফেসের একাধিক উন্নতি নিয়ে অাসা হয়েছে:
  • Red Hat Enterprise Linux 5.11 এ, rhsm-debug system সরঞ্জাম একটি টার ফাইল তৈরি করে যা বাগ রিপোর্টগুলিতে সংযুক্ত করার ফাইলগুলি অন্তর্ভুক্ত।
  • subscription-manager list --available কম্যান্ডের অাউটপুটে দুইটি নতুন ক্ষেত্র যোগ করা হয়েছে। সরবরাহ ক্ষেত্র সিস্টেম যে প্রোডাক্টগুলির উপযুক্ত তাদের নামগুলি দেখায়। প্রস্তাবিত ক্ষেত্রটি অভিযোগ জানানোর সুবিধা দিতে এবং GUI এর সংগে সুসংগততা প্রদান করতে যোগ করা হয়েছে।
  • subscription-manager list --available কম্যান্ডের অাউটপুটে এখন স্টক-কিপিং ইউনিট (SKU) অন্তর্ভুক্ত।

অধ্যায় 5. ভার্চুয়ালাইজেশন

ESXi এর জন্য সহায়তা

virt-who এজেন্ট Red Hat Enterprise Linux 5.11 এ রান করার সময়ে, virt-who এখন VMWare ESXi এর সংগে যোগাযোগ সাধন করতে পারবে এবং Red Hat সাবস্ক্রিপশন ম্যানেজার এর জন্য হোস্ট ও গেস্ট ম্যাপিং প্রাপ্ত করতে পারবে।

অধ্যায় 6. ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং সার্টিফিকেশন

OpenSCAP'র জন্য NIST সার্টিফিকেশন

OpenSCAP 1.0.8 কে শংসাপত্র দিয়েছে ন্যাশানাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনলজি’র (NIST) সিকিউরিটি কনটেন্ট অটোমেশন প্রোটোকল (SCAP) 1.2, কমন ভালনিরেবিলিটিস অ্যান্ড এক্সপোজার (CVE) বিকল্প সমেত অথেনটিকেটেড কনফিগারেশন স্ক্যানার বিভাগে। OpenSCAP একটি লাইব্রেরি সরবরাহ করে যা নতুন SCAP সরঞ্জাম এনভায়রনমেন্ট তৈরি করতে SCAP স্ট্যান্ডার্ডের প্রত্যেক উপাদান পার্জ এবং মূ্ল্যায়ণ করতে পারবে। তাছাড়া, OpenSCAP একাধিক কাজে ব্যবহার করা যাবে এমন সরঞ্জাম সরবরাহ করে যা বিষয়বস্তু নথিতে ফর্ম্যাট করতে বা এই বিষয়বস্তুর উপরে নির্ভর করে সিস্টেম স্ক্যান করতে পরিকল্পিত।

পরিবর্ধনের তথ্য

পরিমার্জনার তথ্য
পরিমার্জনা 0.0-0.0Tue Aug 05 2014মিলান নাভরাটিল
Red Hat Enterprise Linux 5.11 রিলিজ নোটের প্রকাশ।