Welcome to Red Hat Documentation
Red Hat Documentation provides manuals, references and guides to the following Products:
Red Hat Enterprise Linux বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে ব্যবহৃত প্ল্যাটফর্ম।
যে কোনো একটি শংসিত প্ল্যাটফর্মের জন্য Red Hat Enterprise Linux দ্বারা উপস্থিত করা হয়:
অ্যাপ্লিকেশন — হাজার হাজার শংসিত ISV অ্যাপ্লিকেশন।
ডিপ্লয়মেন্ট সংক্রান্ত বিবিধ বিকল্প — স্বত্বন্ত্র অথবা ভার্চুয়াল সার্ভার, ক্লাউড কম্পিউটিং অথবা সফ্টওয়্যার অ্যাপ্লায়েন্স এই তালিকায় অন্তর্ভুক্ত।
হার্ডওয়্যার সংক্রান্ত বিকল্প — বিশ্বের প্রখ্যাত হার্ডওয়্যার বিক্রেতাদের দ্বারা উপলব্ধ বহু ধরনের হার্ডওয়্যার প্ল্যাটফর্ম।
Red Hat Documentation থেকে Red Hat Enterprise Linux ইনস্টল, ডিপ্লয় ও ব্যবস্থাপনার জন্য সহায়ক নথিপত্র প্রাপ্ত করা যাবে। এছাড়াও এখানে রয়েছে Cluster Administration, Red Hat Global File System, Red Hat Virtualization, Performance Tuning ও fault-tolerant Multipath I/O সম্বন্ধীয় নথিপত্র।
উৎপাদন ক্ষেত্রে ব্যবহারযোগ্য Red Hat দ্বারা উপলব্ধ JBoss Enterprise Application Platform মূলত Java অ্যাপ্লিকেশন ও পরিসেবা নির্মাণ, স্থাপন ও হোস্ট করার যোগ্য ওপেন-সোর্স সামগ্রী। JBoss Enterprise Application Platform-র মধ্যে অবজেক্ট/রিলেশন্যাল ম্যাপিং ও পার্সিসট্যান্স বিশিষ্ট ক্লাস্টার করা Java EE অ্যাপ্লিকেশন সার্ভারের (JBoss Hibernate) সাথে একটি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক (JBoss Seam) একত্রিত করা হয়।
JBoss-র বিবিধ সামগ্রী সম্পর্কে সম্পূর্ণ নথিপত্রের সংকলন Red Hat Documentation দ্বারা উপলব্ধ করা হয়। এর মধ্যে রয়েছে Hibernate ও Seam রেফারেন্স, ইনস্টলেশন ও সার্ভার কনফিগারেশন সহায়িকা, JBoss Messaging ও Entity Manager-র ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য সহায়ক নথিপত্র। এ ছাড়াও Hibernate Annotations-র সম্পূর্ণ প্রাসঙ্গিক নথি উপলব্ধ করা হয়েছে।
JBoss Enterprise SOA Platform-র মধ্যে JBoss Enterprise Service Bus (ESB) বিশিষ্ট JBoss Enterprise Application Platform, JBoss Rules (ওপেন সোর্স ও প্রমিত মান বিশিষ্ট বাণ্যিজিক নিয়মাবলীর ইঞ্জিন) ও JBPM (JBoss Enterprise Framework) একত্রিত করে বাণিজ্যিক স্বয়ংক্রিয়করণের উদ্দেশ্যে একটি সমৃদ্ধ অথচ সরল ও মুক্ত প্ল্যাটফর্ম উপস্থিত করা হয়।
JBoss Enterprise SOA Platform নথিপত্রের সংকলনের মধ্যে উপস্থিত রয়েছে JBoss Rules সহায়িকা, JBPM ব্যবহারকারীদের জন্য সহায়িকা, ESB নিরীক্ষণ ও প্রোগ্রামিং সংক্রান্ত বই, JBPM ও ESB একত্রিত করার প্রণালী সম্বন্ধীয় সহায়িকা ও ESB পরিচালনা সম্পর্কিত নথি।
Red Hat Certificate System মূলত একটি ওপেন-সোর্স সার্টিফিকেট অথোরিটি। প্রকৃত প্রয়োগের ফলে এর বৈশিষ্ট্যে উন্নতি হয়েছে। এর দ্বারা, সার্টিফিকেটের সর্বধরনের বৈশিষ্ট্য যেমন কি আর্কাইভ, Online Certificate Status Protocol (OCSP) ও স্মার্ট-কার্ড পরিচালনব্যবস্থা সার্টিফিকেটের সম্পূর্ণ কর্মকালব্যাপী সমর্থিত হবে।
Red Hat Documentation দ্বারা ইনস্টলেশন, ডিপ্লোয়মেন্ট, OCSP, Registration Authorities, টোকেন প্রসেস, স্মার্ট-কার্ড ডিপ্লোয়মেন্ট ও পরিচালনা, সার্টিফিকেট ও টোকেন পরিচালনা, সার্টিফিকেট বাতিলকরণ ও Certificate System-র পূর্বসূরি Netscape Certificate Management System থেকে বর্তমান ব্যবস্থায় আপগ্রেড প্রভৃতি বিবিধ বিষয় সম্বলিত একটি Administrator’s Guide নথি উপস্থিত করা হয়েছে যা অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য সহায়ক হবে।
Administrator's Guide-র মধ্যে Access Control List (ACL) সংক্রান্ত সম্পূর্ণ রেফারেন্স উপলব্ধ করা হয়েছে। এই রেফারেন্সের মধ্যে সব সাব-সিস্টেমের জন্য সর্বধরনের ACL সামগ্রীর ব্যাখ্যা ও বর্ণনা দেওয়া হয়েছে। প্রতিটি সামগ্রী দ্বারা নিয়ন্ত্রণের পরিধি, সম্ভাব্য কর্ম ও কর্মের ফলাফল এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Red Hat Directory Server একটি LDAP-ভিত্তিক সার্ভার। এই সার্ভারের সাহায্যে অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্য, ব্যবহারকারীদের প্রোফাইল, দলের তথ্য, নিয়মনীতি ও ব্যবহারাধিকার সংক্রান্ত তথ্য কেন্দ্রিয় অবস্থানে একত্রিত করা হয়। একটি আইডেন্টিটি পরিচালনা পরিকাঠামোর কেন্দ্রিয় সংগ্রহস্থল রূপে Red Hat Directory Server ব্যবহার করার ফলে ব্যবহারকারীদের তথ্য পরিচালনা সহজ হবে, অতিরিক্ত তথ্যের উপস্থিতি হ্রাস করা হবে ও স্বয়ংক্রিয়রূপে তথ্য পরিচালনা করা যাবে। Red Hat Directory Server দ্বারা ইনট্রানেট ও এক্সট্রানেট অ্যাপ্লিকেশনের জন্য একটিমাত্র অনুমোদন ব্যবস্থা প্রয়োগ করা হয়। অপারেটিং সিস্টেম ভিন্ন একটি স্বতন্ত্র, নেটওয়ার্ক ভিত্তিক রেজিস্ট্রির মধ্যে নিয়মনীতি ও ব্যবহারকারিদের সম্বন্ধে তথ্য সংরক্ষণ করার ফলে উন্নত নিরাপত্তা ব্যবস্থা উপলব্ধ করা হয়।
Red Hat Documentation দ্বারা Directory Server ইনস্টল, ডিপ্লোয়, পরিচালনা ও স্বনির্ধারণ সম্পর্কে বিবিধ নথিপত্র উপলব্ধ করা হয়। এছাড়াও, কমান্ড ও স্কিমা সম্পর্কে সম্পূর্ণ রেফারেন্স এখানে উপস্থিত করা হবে।
Red Hat Enterprise MRG Realtime মূলত কিছু প্যাকেজের সংকলন। এই প্যাকেজগুলি দ্বারা Red Hat Enterprise Linux-র মধ্যে উপস্থিত সামগ্রীর জন্য অতিরিক্ত বৈশিষ্ট্য অথবা বিকল্প উপলব্ধ করা হয় (এর মধ্যে রয়েছে একটি রিয়েল-টাইম কার্নেল ও রিয়েল-টাইম কর্মক্ষমতা কনফিগার ও পরিবর্তনের জন্য বিবিধ সামগ্রী)। Red Hat Enterprise Linux ও Red Hat Enterprise MRG-র সমন্বয়ের ফলে সাধারণ মেসেজিং সামগ্রীর তুলনায় একটি বিশ্বস্ত, একাধিকরূপে কর্ম সঞ্চালনে সক্ষম ও ১০০ গুণ দ্রুত মেসেজিং ব্যবস্থা উপলব্ধ করা হয়েছে। উপরন্তু, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং গ্রিডের মধ্যে বৃহৎ মাপের কর্ম বিতরণের জন্য MRG দ্বারা একটি কর্মনির্ধারণ ব্যবস্থা উপস্থিত করা হয়।
Red Hat Documentation-র মধ্যে MRG ইনস্টল ও ডিপ্লোয় করার জন্য সহায়ক নথিপত্র, বার্তা সংক্রান্ত একটি পাঠ্য, MRG Grid কম্পোনেন্ট ডিপ্লোয় করার সহায়িকা ও MRG রিয়েল-টাইম কার্নেলের বৈশিষ্ট্য পরিবর্তন সংক্রান্ত সহায়িকা উপস্থিত করা হয়েছে।
Red Hat Network Satellite মূলত একটি Linux সিস্টেম পরিচালনার সার্ভার। এই সার্ভারের সাহায্যে আপনার ব্যবহৃত পরিকাঠামোর মধ্যে একটি সম্পূর্ণ ও নিরাপদ Linux ডিপ্লোয়মেন্ট ও পরিচালন ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে। শুধুমাত্র Satellite সার্ভারটি Red Hat Network-র সাথে সংযোগ স্থাপন করবে যার ফলে পরিচালিত (managed) সিস্টেমের (ভার্চুয়ালাইজ করা সিস্টেমগুলিও এই তালিকায় অন্তর্ভুক্ত) মধ্যে আপডেট নিয়ন্ত্রণ করা যাবে। Provisioning মডিউল যোগ করা হলে, নেটওয়ার্কের মধ্যে বেয়ার-মেটাল সিস্টেম যোগ করে সার্বজনীন ইন্টারনেটের সাথে সিস্টেমেগুলিকে সংযুক্ত না করেও প্রয়োজনীয় ডিপ্লোয়মেন্ট করা সম্ভব হবে।
Network Satellite-র জন্য উপলব্ধ Red Hat Documentation-র মধ্যে উপস্থিত রয়েছে ইনস্টলেশন, ডিপ্লোয়মেন্ট, ক্লায়েন্ট কনফিগারেশন ও চ্যানেল পরিচালনা সংক্রান্ত নথিপত্র। উপরন্তু, Network Satellite Server-র জন্য একটি সম্পূর্ণ রেফারেন্স গাইড উপলব্ধ রয়েছে।